আবারো অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল উেক্ষপণ ভারতের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৯

এনডিটিভি

আরও একবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল উেক্ষপণ করেছে ভারত। রবিবার সকাল  ৮ টা ৩৫ মিনিটে ওড়িষ্যা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এ পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এদিনের পরীক্ষামূলক উেক্ষপণের মাধ্যমে সমস্ত উদ্দেশ্যই পূরণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী সূত্র। ওড়িষ্যা উপকূলে রাডার এবং ইলেক্ট্রো অপ্টিক্যাল সিস্টেম বসানো হয়েছে। তার মাধ্যমেই  ক্ষেপণাস্ত্রের বিভিন্ন দিক খতিয়ে  দেখা  হয়। তাছাড়া  দুইটি যুদ্ধজাহাজ থেকেও  পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। অগ্নি-৪ এর এটা সপ্তম পরীক্ষা।

ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) অগ্নি-৪ এর দৈর্ঘ্য ২০ মিটার, ওজন ১৭ টন। ১৫ হাজার থেকে ২৫ হাজার টন ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৪ পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে তৈরি। মোবাইল লঞ্চার থেকে এ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যায়। ফলে ভারতের যেকোনো প্রান্ত থেকে এ ক্ষেপণাস্ত্রটিকে নিক্ষেপ করতে পারবে সেনারা।