লেস্টারকে হারাল সিটি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

বদলি হিসেবে মাঠে নামা গ্যাব্রিয়েল জেসাসের গোলে শিরোপা খোয়াতে চলা ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারাল লেস্টার সিটিকে। গত শনিবার রাতের এ জয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ১৭ পয়েন্টে নামাল দ্বিতীয় স্থানে থাকা সিটি। অঙ্কের হিসাবে অবশ্য এখনো শিরোপা ধরে রাখার সুযোগ আছে সিটির। এদিকে চেলসি নিজ মাঠে ২-১ গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার লড়াইয়ে নিজেদের অবস্থান আরো সংহত করে। স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত খেলাটিতে অলিভার জিরু ও মার্কোস আলোনসো গোল দুটি করেন। শেষ দিকে রুডিগারের আত্মঘাতী গোলে টটেনহ্যামের হারের ব্যবধান কমে।