তামিমের ১৩ হাজার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪

মাত্র ২৭ রান দূরে দাঁড়িয়ে ছিলেন তিনি। আর সেটা করতে বড়ো কোনো সমস্যার মধ্যেও পড়তে হলো না। ব্যাস, প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেলেন তামিম ইকবাল খান। যদিও ইনিংসটা খুব লম্বা করতে পারেননি দেশের সেরা এই ওপেনার। ডোনাল্ড তিরিপানোর ডেলিভারিতে উইকেটের পেছনে রেগিস চাকাভার হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ৪১ রান। ইনিংসে ছিল সাতটি চার। সব মিলিয়ে তামিমের রান এখন ১৩,০১৪ তিন ফরম্যাটে বাংলাদেশের মধ্যে কেবল তিন জন ব্যাটসম্যানই ১০ হাজারের ওপর রান করেছেন। এর মধ্যে তামিম ইকবাল বড়ো ব্যবধানে বাকিদের চেয়ে এগিয়ে আছেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন যথাক্রমে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনের রানই ১১ হাজারের ওপরে। তিন ফরম্যাট মিলে সাকিব করেছেন ১১,৭৫২। আর মুশফিক করেছেন ১১,৬০৭ রান।