নাসরিন একাডেমির ডজন গোল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

আকলিমা, স্বপ্না ও রুমীর হ্যাটট্টিক

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবল লিগের দ্বিতীয় দিনেও কমলাপুর স্টেডিয়ামে এক ম্যাচে ডজন গোল হয়েছে। নাসরিন স্পোর্টস একাডেমি ১২-০ গোলে স্পারর্টন এমএকে গ্ল্যাকটিকো সিলেট এফসিকে হারিয়েছে। এই ম্যাচেও হ্যাটট্টিক দুটি। করেছেন আকলিমা খাতুন (৪), ও স্বপ্না (৩)। অপরদিকে নওসুম ও উন্নতি খাতুন দুটি করে এবং সোহাগ অপর গোলটি দেন।  

সাত দলের লিগটিতে সবচেয়ে শক্তিশালী বসুন্ধরা কিংস প্রথম দিনে ১২ গোল দিয়েছিল। সঙ্গে হ্যাটট্টিক ছিল দুটি।  এরপর নাসরিন একাডেমিও একই ঘটনার পুনরাবৃত্তি করবে, তা অনেকরই ভাবনায় ছিল না। অবশ্য নাসরিন একাডেমিতেও একাধিক খেলোয়াড় আছেন যারা জাতীয় নারী দলেও খেলেছেন।

দুপুরে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় জামালপুর কাচারীপাড়া একাদশ জান্নাত ইসলাম রুমীর হ্যাটট্রিকে ৬-১ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। এছাড়া কুরসিয়া জান্নাত দুটি এবং তানিয়া এক গোল করেন। পরবর্তী খেলা শুক্রবার।