ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার প্রতিবেদন ১৬ মার্চ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ মার্চ দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ঢাবির ঐ ছাত্রী কুর্মিটোলার অদূরে শেওড়া এলাকায় বান্ধবীর বাসায় যেতে ক্যাম্পাসের বাসে উঠেছিলেন। সন্ধ্যার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও গলফ ক্লাবসংলগ্ন সড়কে নামার পর এক দুর্বৃত্ত তার মুখ চেপে জোর করে টেনে নিয়ে যায়। অদূরেই ঝোপের মধ্যে তাকে নিয়ে ধর্ষণ করে।