বুয়েটে নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের লেভেল-১/টার্ম-১ এর নবাগত ছাত্রছাত্রীদের সঙ্গে বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে মিলিত হন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এ সময় উপাচার্য বলেন, নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের ভবিষ্যত্ গড়ে তুলবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলাসহ নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করে নিজেদের মেধাবী প্রকৌশলী হয়ে ভবিষ্যতে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই কাম্য। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন, অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমদ, তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. ইজাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।—প্রেস বিজ্ঞপ্তি