কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়ায় ওমর ফারুক (২৮) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুলাউড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের আব্দুল মালেকের ছেলে। কুলাউড়া থানার এসআই বাশার জানান, লাশ উদ্ধার করে ঐদিন রাতেই ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
