রাজধানীর পশ্চিম ধানমন্ডিতে সম্প্রতি এক্সিম ব্যাংকের ‘মহিলা শাখা’ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন
০০০০
বৃহস্পতিবার তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রধান কার্যালয়ে বিএসটিআই কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আল-আমীনসহ বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০০
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ডিবিএল সিরামিকসের বিজনেস কনফারেন্সে নতুন প্রোডাকশন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক। অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস-চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এ কাদের, গণপূর্ত অধিদপ্তরের প্রধান স্থপতি এ এস এম আমিনুর রহমান উপস্থিত ছিলেন
০০০০০
এনসিসি ব্যাংক এবং টিএমএসএসের যৌথ বৈদেশিক রেমিট্যান্স কার্যক্রমবিষয়ক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্্ উদ্দীন আহমেদ এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
