ঢাকা-৬ আসনের জাতীয় পার্টি-জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী জতীয় যুব সংহতি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ নাজমুল হুদা তার নির্বাচনী এলাকা ধোলাইখাল, বংশাল, সুরিটোলা, লুত্ফুর রহমান লেন, সুরিটুলা স্কুল, রায় সাহেবের বাজারসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করছেন। এ ছাড়াও, আজ দুপুর ২টায় ভিক্টোরিয়া পার্ক হতে বাইসাইকেল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচার অভিযান শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জেপির মনোনীত সাইকেল মার্কা প্রতীকের প্রার্থী দলের নির্বাহী কমিটি’র ভাইস চেয়ারম্যান আলহাজ জামিলুল হক বকুল লস্কর তার নির্বাচনী এলাকা শাহাজাদাপুর, শাহাবাজপুর, নোয়াগাও, কালিগচ্চ, চুন্টা, পানিসসর, অওরাইল, পাকশিমুল, সরাইল সদর, আশুগঞ্জ সদর, ২ নং চরচারতলা, তালশহর, লালপুর ইউনিয়নসহ সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ ব্যাপক গণসংযোগ করছেন। কুড়িগ্রাম-৩ আসনে মো: মনজুরুল হক বাইসাইকেল প্রতীকে উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম-মহল্লায় স্থানীয় নেতৃবৃন্দসহ ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছেন। —প্রেস বিজ্ঞপ্তি
