ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সরোয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল সোমবার বিকালে দৈনিক ইত্তেফাক কার্যালয়ে পুলিশের মহা-পরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী’র পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এআইজি (মিডিয়া) সোহেল রানা এবং পুলিশ সদর দপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।
এরপর তারা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সরোয়ারকে পুলিশের মহা-পরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী’র পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
