বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (বিপিপি) স্বার্থ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতিসহ চার জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার সংগঠনের সভাপতি অধ্যাপক প্রকৌশলী মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন বিপিপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী মো. শাহাদাত হোসেন (শেলী), যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী (মাসুদ), সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. মামুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
