তুরস্কে ভূমিকম্পে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে শতাধিক বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। ইরান সীমান্তে আঘাত হানা ভূমিকম্পে বেশ কিছু মানুষ আহত হয়েছে। তুরস্কের স্বাস্থ্য মন্¿ণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশুও আছে। আহত হয়েছে ৩৭ জন। এদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটজনক। সহস্রাধিক বাড়ি-ঘর ধসের মুখে আছে বলে সরকার জানিয়েছে। -রয়টার্স
