সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা পেল দিল্লির জাফরাবাদ এলাকা। গতকাল রাস্তায় দু’পক্ষ মুখোমুখি হয়ে পড়ার পর একে অন্যের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্¿ণের বাইরে চলে যাওয়ায় কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি আয়ত্ত্বে আনার চেষ্টা করে পুলিশ। শনিবার রাত থেকে শাহিনবাগের মতো প্রায় ২শ’ মহিলা জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। রবিবার সকালে তাতে যোগ দেন আরো প্রচুর মানুষ। সব মিলিয়ে কয়েক হাজার মানুষের জমায়েত হয় ঐ এলাকায়। -আনন্দবাজার পত্রিকা
