সৌদি আরবে এক নারী র্যাপারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মক্কার গভর্ণর। আয়েসাল সেলে নামের ঐ নারী একটি মিউজিক ভিডিওতে যে অভিনয় করেছেন তার পবিত্র শহরের ইতিহাস, ঐতিহ্য ও নিয়ম-নীতির বিরুদ্ধে গেছে বলে মনে করে মক্কা কর্তৃপক্ষ। ভিডিওটি আয়েসালের নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। যদিও সমালোচনার মুখে গত সপ্তাহে সেটি সরিয়ে ফেলা হয়েছিল। -আল জাজিরা
