প্রফেক্স এসোসিয়েসন, ক্যাড সেন্টার এবং ড্রিম স্কুলের সহযোগীতায় উদ্যোক্তা এক্সপো ২০২০-এর অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি মেরিয়ট, নিউটাউন, কলকাতা ফেয়ার ফিল্ডে ‘ফ্যাশন রানওয়ে কলকাতা ২০২০’ ফ্যাশনের উপর এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীন উদ্যোক্তাদের মধ্যে মেধাবীদের উত্সাহ প্রদান এবং নতুন পণ্য উত্পাদনের সম্ভাবনাকে সুযোগ তৈরি করে দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
নতুন উদ্যোক্তাদের আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনারদের কাজের সাথে সরাসরি পরিচয়ের লক্ষ্যে ফ্যাশন রানওয়ে কলকাতা ২০২০-এ বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাকে আমন্ত্রণ জানান। ডিজাইনার বিপ্লব সাহা তার ডিজাইন করা পোশাক দিয়ে ফ্যাশন শো প্রদর্শন করেন। যাতে শো স্টপার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।
