শাহবাগের আজিজ সুপার মার্কেটে ৪ থেকে ৭ মার্চ অনুষ্ঠিত হবে অষ্টম বাংলাদেশ টি-শার্ট উত্সব। চার দিনব্যাপী এ উত্সবে অংশ নিচ্ছে আড়াই শতাধিত দেশীয় ফ্যাশন ব্র্যান্ড। উত্সবের সহযোগিতায় রয়েছে ইজি ও মুয়াদ। উত্সব উপলক্ষে ফ্যাশন ব্র্যান্ডগুলো একাধিক নতুন নকশার টি-শার্ট ও দেশীয় পোশাক হাজির করবে। এছাড়া উত্সবে টি-শার্ট ও অন্য দেশীয় পোশাক কেনা যাবে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত এ উত্সব চলবে।
