তা র কা ব চ ন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৯

সম্প্রতি গণমাধ্যমে বিয়ের ভিত্তিহীন খবর প্রকাশ প্রসঙ্গে

 

সঙ্গীতশিল্পী ও অভিনেতা

তাহসান খান

ভালো আছি, ভালো থাকতে দিন। আমার ব্যক্তিগত জীবনে মজার কোনো ঘটনা ঘটলে আমি নিজেই জানাব। এখন কোনো ঘটনা নাই। এখন বিয়ের মত ঘটনা ঘটার সুযোগই নেই। তাই কিছু বলারও নেই। গত কয়েক বছর অনেক সংবাদ দেখেছি এবং মৌন থেকেছি। সেটাই শান্তির চাবিকাঠি। গান, অভিনয় ও কাজ নিয়ে বেঁচে থাকতে চাই। ব্যক্তিগত জীবনের গল্পগুজব দিয়ে সাময়িক পাবলিসিটি আমার প্রয়োজন নেই। আমার বয়স ৪০ বছর। অনেক কাজ করার বাকি। এই বয়সে যে এত কাজ করেছি, সেসব নিয়ে আলোচনা করলে ভালো লাগবে। আর যখন বিয়ে হবে তখন জানাব। আমার ব্যক্তিগত ব্যাপার এভাবে জানতে চাওয়া ঠিক না। আমার মতো আমি থাকতে চাই।