ছো ট প র্দা মৃত্তিকা মায়া

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪০

 

চ্যানেল আইতে আজ বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মৃত্তিকা মায়া’। ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শর্মীমালা, তিতাস জিয়া, লুত্ফর রহমান জর্জ, অপর্ণা, মামুনুর রশীদ, পীযূষ বন্দোপাধ্যায় প্রমুখ। এ ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গাজী রাকায়েত। চলচ্চিত্রটি সার্ক চলচ্চিত্র উত্সবে দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে রৌপ্য পদক পেয়েছিল। ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ ১৭টি বিভাগে পুরস্কার হয়েছে।