দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দর্শনা কেরু চিনিকলের অফিসার্স ক্লাব চত্বরে রবিবার দুপুরে আখচাষি সম্মেলন ও মেধাবি ছাত্রছাত্রীদের মধ্যে কেরুর শিক্ষা তহবিল থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও কেরু শিক্ষা তহবিল কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নত জাতের আখ চাষ করা হলে চাষি যেমন লাভবান হবে, মিল পাবে অধিক পরিমাণ আখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ আলি আনছারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, কেরু শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলি, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও আখচাষি প্রতিনিধিরা। উক্ত তহবিল থেকে ১ হাজার ৩১৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৩ লাখ ৮৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
