কিশোরগঞ্জ প্রতিনিধি
ভাবি হত্যার দায়ে কিশোরগঞ্জে দেবর বাশিরকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে অপর পাঁচ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
স্বামীর হাতে স্ত্রী খুন
কিশোরগঞ্জে স্ত্রী জ্যোত্স্না বেগমকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করেছেন চান মিয়া নামের এক ব্যক্তি। যৌতুক ও সম্পত্তি লিখে না দেওয়া এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার না করায় চান মিয়া তার স্ত্রীকে হত্যা করেন। রবিবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই-পূর্ব ভরাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী চান মিয়া বৌলাই-পূর্ব ভরাটি এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক চান মিয়াকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
