সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের দুখিয়াবাড়িতে রবিবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ঘরে অগ্নিকাণ্ডে ৬ জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—ছানু মুন্সী, নাদিরা খাতুন, ছেলে সাইদুল ইসলাম, তৈয়ব আলী সাইদুলের দেড় বছরের সন্তান সুমাইয়া, সাইদুলের স্ত্রী নিলুফা খাতুন মিলি। সাইদুলের অবস্থার অবনতি হওয়ায় গতকাল সোমবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল সার্ভিস ডিফেন্সের উপসহকারী পরিচালক মঞ্জিল হক, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নবিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে দুখিয়াবাড়ি গ্রামের ছানু মুন্সীর ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার হঠাত্ করে বিস্ফোরণ হয়। তখন ঘরে আগুন ধরে গেলে এলাকাবাসীর সহায়তায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস।
