কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ফরিদুল হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং ১১ জন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে জগো (৩০)। সে কুষ্টিয়া সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের নফছের মণ্ডলের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো : ইলাম মণ্ডল, শহিদুল (পলাতক), বাদশা, মো. আলিম (পলাতক), আমিরুল, বাবলু (পলাতক), সাইদুল (পলাতক), মিজানুর (পলাতক), আলী হোসেন (পলাতক), আসাদুল ও ইউনুচ (পলাতক)।
