কুমিল্লায় ইয়াবা পাচারকালে দুই নারী গ্রেফতার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় লাগেজের ভেতরে শাড়ি ও কম্বলের ভাজে ৪০ হাজার পিস ইয়াবা পাচারকালে সুমী আক্তার ও লিপি বেগম নামের দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আলেখারচর এলাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আরো জানান, জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।