উইকেটরক্ষক চাকাভার কীর্তি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২

জিম্বাবুয়ের বোলারদের পারফরম্যান্স মিরপুর টেস্টে যাই হোক না কেন, উইকেটের পেছনে দারুণ চৌকশ ছিলেন উইকেটরক্ষক রেগিস চাকাভা। তিনি বাংলাদেশের প্রথম ইনিংসে পাঁচটি ডিসমিসাল নিজের ঝুলিতে ভরেছেন। এটা টেস্টের এক ইনিংসে জিম্বাবুয়ের সর্বোচ্চ। যদিও জিম্বাবুয়ের হয়ে এক ইনিংসে পাঁচটি করে ডিসমিসাল আছে আরো তিন জনের। তারা হলেন—ওয়েন জেমস, অ্যান্ডি ফ্লাওয়ার ও রিচমন্ড মুতুম্বামি। চাকাভার পাঁচটি ডিসমিসালই ছিল ক্যাচ। দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান, এরপর নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও লিটন দাসও উইকেটের পেছনে তার হাতে ক্যাচ তুলে ফিরে যান সাজঘরে।