বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে ভারত আগ্রহী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩

বাসস

ভারত বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে অংশ নিতে আগ্রহী।

২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদ্যাপিত হবে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর সঙ্গে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তার কার্যালয়ে দেখা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে তার দেশের সরকারের ইচ্ছার কথা জানান। বৈঠককালে তারা জন্মশতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতির ওপর মতবিনিময় করেন।