ঝিনাইদহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর পাঠানো যৌথ বিবৃতিতে বলেছেন, ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারি যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন পুরাতন হাটখোলা এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। মহিলা পরিষদ উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িতের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
