ক্যাপশন নিউজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। খুলনা জোনপ্রধান মো. আবদুস সালাম এতে সভাপতিত্ব করেন

০০০

প্রাইম অ্যাসেট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্রাইম গ্রোসি (অনলাইন গ্রোসারি শপ) সম্প্রতি উদ্বোধন করেন চিত্রনায়ক ওমর সানী। এ সময় প্রাইম অ্যাসেট গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. মিজানুর রহমান, গ্রুপের চেয়ারম্যান এস কে আশরাফুল ইসলাম, সিওও শাহ্ আরিফ-বিন হাবিব উপস্থিত ছিলেন

০০০

এনবিআর সদস্য (ভ্যাট নীতি) মাসুদ সাদিক এবং ঢাকা পশ্চিমের কমিশনার ড. মইনুল খানের কাছ থেকে সেরা ভ্যাটদাতার সম্মাননা নিচ্ছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম রেজাউল আলম।

০০০

রাজশাহীর হড়গ্রাম বাজারে যমুনা ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার অধীনে হড়গ্রাম উপশাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ