ডিএসইর চেয়ারম্যান হলেন সাবেক সচিব ইউনুসুর রহমান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩২

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান। গতকাল সোমবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় পরিচালকদের সম্মতিক্রমে তাকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করতে হয়। এরই ভিত্তিতে সম্প্র্রতি স্বতন্ত্র পরিচালক হওয়া ইউনুসুর রহমানকে চেয়ারম্যান হিসেবে বেছে নেন ডিএসইর পরিচালকরা।