মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৮

মঠবাড়িয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। নয়ন মোল্লা ও আরিফুল ইসলাম নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের গলাকাটা ব্রিজ সংলগ্ন একটি বাসা থেকে ঐ স্কুলছাত্রীকে উদ্ধারের পর তাদের গ্রেফতার করা হয়। ধর্ষক নয়ন উপজেলার বাদুরতলী গ্রামের মজিবর মোল্লার ছেলে ও আরিফুল জরিপের চর গ্রামের মৃত. বাদশা মিয়ার ছেলে।  পুলিশ জানায়, রাতে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে দুই          ধর্ষক ঐ স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে শহরের গলাকাটা ব্রিজ সংলগ্ন ইলিয়াসের বাসায় আটকে রাখে। এরপর নয়ন মোল্লা ও আরিফুল ইসলাম পালাক্রমে ঐ স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এদিকে ঐ ছাত্রী বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর পুলিশকে অবহিত করে। পরে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ইলিয়াসের বাসায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করে।