একুশের নতুন বই

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৩

অনুভূতির অশেষ পথ চলা

কাঞ্চন রানী দত্ত

বইপুস্তক

প্রচ্ছদ : উত্তম সেন।  মূল্য : ১৫০ টাকা

প্রবন্ধ-নিবন্ধ, শৈশবস্মৃতি ও ভ্রমণকাহিনির সংকলন। চলার পথে কিছু বাস্তবতা কখনো কখনো জীবনকে থমকে দেয়। কেউ আবার আলোর পথে নিয়ে যেতে দু হাত বাড়িয়ে দেয়। কখনো কখনো পর্দার আড়ালে থেকে কেউ কাউকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যায়। এসব মিলিয়েই জীবন চলতে থাকে নিজস্ব গতিধারায়। কাঞ্চন রানী দত্তের লেখা বইটিতে এসবই উঠে এসেছে।

বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান

জালাল ফিরোজ

বাংলা একাডেমি

প্রচ্ছদ: তারিক সুজাত। মূল্য: ৩০০ টাকা

১০ই জানুয়ারি দেশে ফিরে পরের দিনই বঙ্গবন্ধু সংবিধান রচনার প্রক্রিয়া শুরু করেছিলেন কেন? গণপরিষদের নেতা হিসেবে বঙ্গবন্ধু কীভাবে সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় নেতৃত্ব দেন? বাংলাদেশ সংবিধানের চারটি স্তম্ভ কেন ও কীভাবে নির্ধারিত হয়েছিল? গণপরিষদের সাধারণ আলোচনার মান কেমন ছিল? দফাওয়ারি আলোচনায় সংবিধান-বিলের ওপর কী কী সংশোধনী গ্রহণ ও নাকচ হযেছিল? সরকারবিরোধী সদস্যরা পরিষদে কেমন আচরণ করেছিলেন? অন্যান্য দেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া থেকে বাংলাদেশের সংবিধান প্রক্রিয়া কেন ভিন্নতর? বর্তমান গ্রন্থে বঙ্গবন্ধুকে কেন্দ্রে রেখে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট এমন অনেক জিজ্ঞাসার উত্তর অনুসন্ধানের প্রয়াস নেওয়া হয়েছে।