এই সময়ের ছড়া

এ কোন গানা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৫

মশাগুলো শক্তিশালী, বিত্তশালী এই সমাজে

যখন

লাভ কী বলো দিয়ে তালি শুধুই তালি

তখন।

 

মশার কাছে নাকচুবানি হার যে মানি

কখন

মশার দলে মশারিটা নিচ্ছে দখল

যখন।

 

মশার গানে রোগের বানে মরছে মানুষ             

যখন

ধরব মশা মারব মশা এ কোন গানা 

তখন।