আপনার রাশিফল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৬

আজ ১২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ৩০ জমাদিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :নেপচুন। আপনার শুভ সংখ্যা :৭। শুভ বার :সোম। শুভ রত্ন:অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনবোধে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। দূরের যাত্রা শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক মোটামুটি ভালো থাকার সম্ভাবনা আছে। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা গ্রহণ করুন। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। কোনো আশা পূরণ হতে পারে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করাই শ্রেয়। সামাজিক সংকট এড়িয়ে চলুন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দাম্পত্যক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি কিছু থাকলে তা মিটিয়ে নিন। রোমান্স ও বিনোদন শুভ। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ ক্ষতি করার চেষ্টাও করতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। আহারে-বিহারে সতর্ক থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। বিবাদ এড়িয়ে চলুন। বিনিয়োগ ভেবেচিন্তে করুন। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।