জার্মানিতে কার্নিভালের মধ্যে গাড়ি, আহত ৩০

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৯

জার্মানির ফল্কমার্জেন শহরে কার্নিভাল শোভাযাত্রায় একটি গাড়ি উঠে পড়লে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা সংকটজনক। আহতদের মধ্যে কয়েকজন শিশুও আছে। পুলিশ জানায়, গাড়ির চালককে আটক করা হয়েছে। গাড়িটি কিভাবে কার্নিভাল প্যারেডের দর্শকদের উপর উঠে গেল সেটি এখনই বলা যাচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ। কারণ চালক ২৯ বছর বয়সী জার্মান নাগরিক। পুলিশের মুখপাত্র হেনিং হিন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি। -ডয়চেভেলে