করোনা ভাইরাস: ওয়াল স্ট্রিট জার্নালের ৩ সাংবাদিক বহিষ্কার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৬

করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিমূলক শিরোনাম করার অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের তিন জন সাংবাদিককে বহিষ্কার করেছে চীন।  তিন জন সাংবাদিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে চীন।  

সোমবার একটি প্রতিবেদনের বিতর্কিত শিরোনামে ক্ষুব্ধ হয়ে ওয়াল স্ট্রিট জার্নালের ওই তিন রিপোর্টারকে বহিষ্কার করেছে চীন।  গত কয়েক বছর ধরে চলে আসা বিদেশী গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপের মধ্যে এটা ছিল সবচাইতে কঠোর। 

ওয়াল স্ট্রিট জার্নালের চীনের ব্যুরো প্রধান জনাথন চেং জানিয়েছেন, ডেপুটি ব্যুরো চিফ জোশ চিন এবং প্রতিবেদক চাও দেং।  তারা দুই জনেই যুক্তরাষ্ট্রের নাগরিক।  অপর জন অস্ট্রেলিয়ার নাগরিক ফিলিপ ওয়েন।  এই তিন নাগরিককেই ৫ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রেগেছিলেন, ‘চায়না ই দ্যা রিয়াল সিক ম্যান অব এশিয়া’ শিরোনামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক অধ্যাপক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে চীন সরকারের সমালোচনা করেছিলেন।

আরও পড়ুন: ভারতে একদিকে ‘নমস্তে ট্রাম্প’ অন্যদিকে প্রতিবাদ 

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেঞ্জ শুয়াং বলেন, যে সব মিডিয়া জাতিগত আক্রমণের ভাষা ব্যবহার করে, বাজে ভাষা ব্যবহার করে, চীনের মানুষ তাদের এ দেশে স্বাগত জানায় না।   সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ।

ইত্তেফাক/আরআই