গতকাল সোমবার ভোরে পৌরসভাধীন কেওয়াবাজার-সংলগ্ন সাহারা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার শেড, ভেতরে থাকা মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে ।
গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: আক্তারুজ্জামান মিয়া জানান, আগুন লাগার পরপরই আগুন শেড থেকে গুদামে থাকা শুকনো পাট, সুতা ও পাট জাতীয় পণ্যের মাধ্যমে সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকার ৩টি ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়, যা গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত ছিল। আগুন লাগার কারণে কেউ হতাহত হয়েছে কিনা এবং ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
