গবেষণা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ডিসিসিআই ও পিআরআইয়ের চুক্তি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম বৃদ্ধির জন্য পেশাগত  নেটওয়ার্ক স্থাপনের পাশাপাশি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ডিসিসিআইয়ের সভাপতি শামস মাহমুদ ও পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি