বসুন্ধরা কিংসের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের লড়াইয়ে বসুন্ধরা ৩-২ গোলে জিতেছে। তিন গোল হজম করে দুই গোল ফিরিয়েও দিয়েছিল ব্রাদার্স। কিন্তু শেষ রক্ষা হয়নি। ব্রাদার্সের গোলকিপার টিটু অসুস্থ, তার বদলে জাফর ব্রাদার্সের হালটা ধরতে পারেনি। প্রথমার্ধেই বসুন্ধরার ইব্রাহিমের জোড়া গোল। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোল করেন অধিনায়ক কলিন্দ্রেস ৩-০। তিন গোল হজমের পর ঘুম ভাঙে ব্রাদার্সের। কিংসলে চিগোজি এবং অরুপ গোল করেন ২-৩। বেঁচে যায় বসুন্ধরা কিংস। ব্রাদার্সের ইরানী কোচ রেজা পাকশে তার মিডফিল্ডকে দুষেছেন। কোচ বললেন,‘আমার দল যখন জেগে উঠে ততক্ষণে তিন গোল খেয়ে ফেলেছি।’
ব্রাদার্সের কোচের সঙ্গে বসুন্ধরার খেলোয়াড়দের ভুল বুঝাবুঝি সবার চোখে পড়ল। রেজা বলেন, ‘আমি মাঠে ঢুকলে বসুন্ধরার কয়েক জন ফুটবলার আমাকে বেরিয়ে যেতে বলে।’ পরে অবশ্য তারা কোচের কাছে দুঃখ প্রকাশ করেছে। বসুন্ধরাকে অভিনন্দন জানান রেজা।
আগামী রবিবার ঢাকায় সাড়ে ৬টায় আবাহনী ও রহমতগঞ্জ ম্যাচ।
