কিশোরগঞ্জের মাগুড়া ইউনিয়নের বাংলাবাজার থেকে সুরঙ্গের বাজার এবং তারাগঞ্জ উপজেলার শেষ সীমানা পর্যন্ত দুই কিলোমিটার গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সুরঙ্গের বাজার গ্রামের বাসিন্দা আব্দুল আউয়াল, রহমত আলী, এমদাদুল হক, পথচারী সিরাজুল মিয়াসহ অনেকেই বলেন, সড়কটিতে হাঁটু পরিমাণ ধুলোবালু জমে থাকায় মালামাল আনা-নেওয়াসহ চলাচলে সমস্যার শেষ নেই। সবচেয়ে বেশি সমস্যা হয় জরুরি কোনো রোগী নিয়ে উপজেলা হাসপাতালে যাওয়ার সময়। মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান শিহাব মিয়া বলেন, ঐ সড়ক দিয়ে চলাচলে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, সড়কটি পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
