নাটোরের লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় ও পাবনার ঈশ্বরদীর ফাতেহ মোহাম্মদপুর এলাকা থেকে ট্রেনের ৪ হাজার ৩০ লিটার চোরাই তেলসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় ও ঈশ্বরদীর ফাতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। আটককৃতদের নামে লালপুর ও ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে।
