বরিশালে র্যাবের দায়ের করা মামলায় এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার এই দণ্ড দেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহমেদ। রায় ঘোষণার সময় দণ্ডিত রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি ঝালকাঠি জেলার বীরমহল গ্রামের ছালাম হাওলাদারের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১ আগস্ট বরিশালের বানারীপাড়া উপজেলার বোর্ড স্কুলের সামনে ঝালকাঠিগামী রাস্তা থেকে রুবেলকে আটক করে র্যাবের একটি দল।
