আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। কলেজের গেটে ছাত্রলীগ নেতা কাজী নাঈম ও আনোয়ার পলাশের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
চকবাজার থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মহসিন কলেজের গেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে কয়েকজন সামান্য আহত হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
