প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮

গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের তৃতীয় পৃষ্ঠায় ‘অনলাইনের টিকিট বিক্রি করে কয়েকশ কোটি টাকা পাচার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ও এক্সিকিউটিভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আটাব প্রতিবাদ লিপিতে দাবি করেছে, সংবাদে প্রকাশিত তালিকা আটাব থেকে সরবরাহ করা হয়নি। অন্যদিকে এক্সিকিউটিভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলছে, ২০১৩ সাল থেকে সুনামের সঙ্গে তারা ব্যবসা করে আসছে। তাদের কোম্পানির কোনো অনলাইন পোর্টাল নেই। উদ্দেশ্যমূলকভাবে তাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে।