৫০ লাখ রোগীর ডায়াবেটিক রেটিনোপ্যাথি পরীক্ষার সুযোগ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

ইনোভেশন প্লেস বাংলাদেশ এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি বিশেষ চুক্তি স্বাক্ষর হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিবন্ধিত ৫০ লাখ রোগীর ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) পরীক্ষা করবে ইনোভেশন প্লেস বাংলাদেশ। কৃত্রিম বুদ্ধিভিত্তিক সফটওয়্যার myHealth TM (myhealth.co.bd) এর সাহায্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) পরীক্ষার মাধ্যমে লাখ লাখ লোক অকালে অন্ধত্ব থেকে রক্ষা পাবে।

ইনোভেশন প্লেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সি ই ও নিউইয়র্কের Eye and Ear Infirmar, ও cahn School of Medicine at Mount Sinai এর সহযোগী অধ্যাপক ড. আলাউদ্দীন ভুঁইয়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) স্ক্রিনিং সফটওয়্যার নির্মাণের নেতৃত্ব দিচ্ছেন। অত্যাধুনিক প্রযুক্তির এই টুলসের নিরীক্ষণ নির্ভুলতার পরিমাণ ৯৮ শতাংশ। —প্রেস বিজ্ঞপ্তি