খাশোগি হত্যাকান্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে তুরস্ক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০০:৩৯

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসোগলু গতকাল সোমবার তিউনিশিয়ায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, আরো কয়েকটি দেশ তুরস্কের সঙ্গে আছে। তিনি সৌদি আরবকে তদন্তে সহায়তা করার আহবান জানান। এর আগে নভেম্বরে জাতিসংঘ জানিয়েছিল, কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সহায়তা না চাইলে জাতিসংঘ পদক্ষেপ নেয় না। গত ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাশোগিকে হত্যা করা হয়। -আল জাজিরা