ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও আরো চার মাস পরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি বলেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে জনগন সমর্থন করে কিনা সেটা এই ভোটের মাধ্যমে বোঝা যাবে। উল্লেখ্য, নেতানিয়াহু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। -রয়টার্স
