মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নীলফামারীর সৈয়দপুরে সম্মিলিত আর্ট একাডেমি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। গত ২১ ফেব্রুয়ারি বিকেলে সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রায় শতাধিক খুদে আঁকিয়ে এতে অংশ নেয়।
প্রতিযোগিতা ঘিরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল-মামুন, রাজিয়া সুলতানা, আইনজীবী জয়নাল আবেদীন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন চিত্রশিল্পী ও সম্মিলিত আর্ট একাডেমির অধ্যক্ষ জাবেদ আত্তারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমির খান।
পরে অংশগ্রহণকারীদের মধ্যে ৫টি গ্রুপে ১৫ জন শিক্ষার্থী ও বিজয়ী তিন জন অভিভাবককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সেইসঙ্গে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষার্থীর সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
