নাচ শেখার অনুষ্ঠান ‘নাচের ইশকুল’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৬

নাচ শেখানোর অনুষ্ঠান ‘নাচের ইশকুল’। এ এমন এক স্কুল যেখানে এসে শিশুরা বাংলাদেশের গুণী নাচিয়েদের কাছে বিভিন্ন ধরনের নাচ শেখে, সেইসঙ্গে টেলিভিশনের বাইরের দর্শক শিশুরাও শিখে নিতে পারে সুন্দর সুন্দর নাচ। এই স্কুলে শিশুরা সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার একজন শিক্ষকের কাছ থেকে শিখে নেয় একটি নাচ। এ অনুষ্ঠানের শিক্ষকরা হলেন—শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, বেনজির সালাম, অনিক বোস, নীলাঞ্জনা জুঁই, সাব্বির আহমেদ খান বিজু প্রমুখ। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় ধারাবাহিক নৃত্যানুষ্ঠান ‘নাচের ইশকুল’ দুরন্ত টিভিতে আবার প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টায়।