বাংলা ভাষায় আইওটি’র বই

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৮

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট নির্ভর প্রযুক্তি হলো ‘ইন্টারনেট অব থিংস’ বা IOT যা নিয়ে ইদানীংকালে ব্যাপক আলোচনা চলছে। এটি মূলত একটি কম্পিউটার কনসেপ্ট যেখানে প্রতিটি কম্পিউটারকে এক সঙ্গে যুক্ত রাখার ব্যাপারে কাজ করা হয় এবং নিত্যদিনের ব্যবহূত সব ধরনের ফিজিক্যাল ইলেকট্রনিক্স যন্ত্রাদিগুলোকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রাখাকে বুঝায়। এই বিষয়টি নিয়ে অমর একুশে বইমেলা ২০২০ এ বাংলাদেশের জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক বইয়ের লেখক মাহবুবুর রহমান বের করেছেন চমত্কার একটি বই ‘ইন্টারনেট অব থিংস’। বইটি প্রকাশ করেছে সিসটেক পাবলিকেশন্স। বইমেলা প্রাঙ্গণের ৪২৭-৪২৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ২৮০ টাকা।