জেটিআই বাংলাদেশের নতুন এমডি নীল ক্যুপল্যান্ড

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল, বাংলাদেশে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নীল ক্যুপল্যান্ডকে নিয়োগ দিয়েছে। তিনি ২০০৮ সালে রোমানিয়া, মলদোভা ও বুলগেরিয়ার জেনারেল ম্যানেজার হিসেবে জেটিআই—এ যোগ দেন। পোল্যান্ড ও মধ্য আমেরিকার জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জেটিআই—এ যোগ দেওয়ার আগে তিনি ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো পিএলসি, ইমপেরিয়্যাল টোব্যাকো পিএলসি ও এসআইসিপিএ প্রোডাক্ট সিক্যুরিটি এসএ’র মতো টোব্যাকো এবং টোব্যাকো সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে সিনিয়র ম্যানেজমেন্টের ভূমিকা পালন করেছেন।­— প্রেস বিজ্ঞপ্তি