এমরানুল হক সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (বিসিসিআই)-এর ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন । —প্রেস বিজ্ঞপ্তি
